৯ মাসে বিকাশের মুনাফা বেড়েছে ২,১০০ শতাংশ

২ নভেম্বর, ২০২৩ ০১:০৫  

চলতি বছরের প্রথম নয় মাসে নিট মুনাফা ২,১০০ শতাংশ মুনাফা বেড়ে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারী বিকাশ লিমিটেডের নিট মুনাফা হয়েছে ৮৮ কোটি টাকা। আর নিট আয় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

গতবছর আগের বছরের একই সময়ের তুলনায় ২১.৯০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিষ্ঠানটির নিট রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৫০ কোটি টাকা। ২০২২ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়কালে, ফিনটেক জায়ান্টের মুনাফা ছিল ৪ কোটি টাকা, এবং রাজস্ব ছিল ২৮৫৪ কোটি টাকা।

ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) এবং আয়কর-দেয়ার পর, ২০২৩ সালের জানুয়ারি-সেপ্টেম্বর মেয়াদে বিকাশের নিট মুনাফা দাঁড়িয়েছিলো ৮৮ কোটি টাকা। তিন বছর পর ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে লাভের মুখ দেখে বিকাশ।

২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিকাশের লোকসান ছিল ৪২ কোটি টাকা। আর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা হয়েছে ৪৬ কোটি টাকা। তাই ২০২২ এর সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মুনাফা ৪ কোটি টাকা হয়েছিল।

২০১৮ সালে সূচনা হওয়ার পর থেকে ২০২১ সাল পর্যন্ত লাভে ছিল মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী, তবে ২০১৯ এবং ২০২১ এর মধ্যে বেশ ক্ষতির সম্মুখীন হয়। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর বা তৃতীয় প্রান্তিকে ১০১৮ কোটি টাকা রাজস্ব নিয়ে মুনাফা করেছে ৫০ কোটি টাকা। অথচ দ্বিতীয় প্রান্তিকে এই মুনাফা ছিলো ২ কোটি এবং প্রথম প্রান্তিকে ছিলো ৩৬ কোটি টাকা।